যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, স্ল্যাপড চিক রোগ শিশুদের একটি সাধারণ সমস্যা, যা সাধারণত ৩ সপ্তাহের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায়।
লক্ষণ ও পরিচিতি
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) জানাচ্ছে, স্ল্যাপড চিক রোগ বা ফিফথ ডিজিজ সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। প্রথম দিকে কয়েক দিন শরীর খারাপ লাগতে পারে।
- উচ্চ তাপমাত্রা বা জ্বর
- সর্দি এবং গলা ব্যথা
- মাথাব্যথা
- এক বা উভয় গালে লাল ফুসকুড়ি
ঘরে বসে করণীয়
এই সমস্যার জন্য সব সময় চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। তবে ঘরোয়া কিছু যত্নে আরাম পাওয়া যেতে পারে।
- বিশ্রাম নিন।
- শরীর হাইড্রেট রাখতে প্রচুর তরল পান করুন, শিশুদের ক্ষেত্রে স্বাভাবিক খাবার ও দুধ খাওয়ানো চালিয়ে যান।
- অস্বস্তি হলে কোনটি উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- ১৬ বছরের কম বয়সীদের অ্যাসপিরিন দেওয়া যাবে না।
রোগ ছড়ানোর তথ্য
একটি ভাইরাসের কারণে এই রোগ ছড়ায়। কাশি, হাঁচি বা ব্যবহৃত জিনিসপত্র স্পর্শ করার মাধ্যমে এটি ছড়াতে পারে।
- প্রায়শই সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।
- কাশি বা হাঁচির সময় টিস্যু ব্যবহার করুন।
- ব্যবহার করা টিস্যু দ্রুত ময়লার ঝুড়িতে ফেলে দিন।
- ফুসকুড়ি ওঠার পর স্কুল বা কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ রাখার প্রয়োজন নেই, তবে স্কুলকে জানাতে পারেন।