গর্ভাবস্থায় কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত এবং কোনগুলো নিরাপদে খাওয়া যায়, তা যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর নির্দেশনায় জানানো হয়েছে।
দুধ, চিজ ও অন্যান্য দুগ্ধজাত খাবার
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, গর্ভাবস্থায় বেশিরভাগ খাবার নিরাপদ হলেও কিছু দুগ্ধজাত খাবারে বিশেষ সতর্কতা প্রয়োজন। অপাস্তুরিত দুধ এবং নরম চিজের ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে।
- পাস্তুরিত দুধ, বাটার, ইয়োগার্ট ও আইসক্রিম নিরাপদে খাওয়া যায়।
- অপাস্তুরিত দুধ বা নরম পাকা চিজ এড়িয়ে চলুন, কারণ এতে লিরেসিয়া ব্যাকটেরিয়া থাকতে পারে।
- প্যাকেটজাত স্যান্ডউইচ ও সালাদ খাওয়ার আগে মেয়াদ ও ঠান্ডা রাখার বিষয়টি খেয়াল রাখুন।
মাংস ও পোল্ট্রি খাবার
কাঁচা বা কম সেদ্ধ মাংসে টক্সোপ্লায়াসোসিস এর ঝুঁকি থাকে। তাই মাংস রান্নার সময় বিশেষ খেয়াল রাখা জরুরি।
- মুরগি, গরু বা খাসির মাংস ভালোভাবে সেদ্ধ করে খেতে হবে যাতে কোনো কাঁচা বা গোলাপি অংশ না থাকে।
- কলিজা ও কলিজা জাতীয় খাবারে অতিরিক্ত ভিটামিন এ থাকে, যা শিশুর ক্ষতি করতে পারে।
- শিকার করা পাখি বা বন্য প্রাণীর মাংসে সিসা থাকতে পারে, যা এড়িয়ে চলা উচিত।
ডিম, মাছ ও অন্যান্য সতর্কতা
ডিম ও মাছের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা উচিত। বিশেষ করে কাঁচা মাছ বা নির্দিষ্ট কিছু বড় মাছ এড়িয়ে চলা ভালো।
- স্বীকৃত ও সিলমোহরযুক্ত ডিম ভালো করে সেদ্ধ করে খাওয়া নিরাপদ।
- তলোয়ার মাছ, হাঙ্গর এবং মার্লিন মাছ গর্ভাবস্থায় খাবেন না।
- ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা ও কফি দিনে ২০০ মিলিগ্রামের বেশি পান করবেন না।