যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, নবজাতকের হারপিস একটি গুরুতর সংক্রমণ। এটি কীভাবে ছড়ায় এবং এর থেকে সুরক্ষার উপায় জানুন।
সংক্রমণ যেভাবে ছড়ায়
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী, গর্ভকালীন শেষ ছয় সপ্তাহে প্রথমবার জেনিটাল হারপিস হলে প্রসবের সময় নবজাতকের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে। জন্মের পরেও বিভিন্নভাবে এই ভাইরাস ছড়াতে পারে।
- ঠোঁটে ঠান্ডা ঘা বা কোল্ড সোর থাকলে কাউকে শিশুকে চুমু দিতে দেবেন না।
- স্তনে বা আঙুলে হারপিসের ফোস্কা থাকলে সেই বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকুন।
- শিশুকে ধরার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নিতে হবে।
শিশুর অসুস্থতার প্রাথমিক লক্ষণ
নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাই তারা দ্রুত গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে। প্রথম ছয় সপ্তাহের মধ্যে ঝুঁকি বেশি থাকে।
- শিশু খিটখিটে হয়ে যায় এবং শান্ত হয় না।
- স্বাভাবিকের চেয়ে কম খাবার খায়।
- শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়।
- ত্বক, চোখ বা মুখের ভেতরে ফুসকুড়ি বা ঘা দেখা দেয়।
প্রতিরোধ ও সতর্কতা
গর্ভবতী থাকাকালীন জেনিটাল হারপিস হলে চিকিৎসক বা প্রসবদাত্রীকে তা জানাতে হবে। সঠিক সময়ে চিকিৎসা নিলে শিশুর ঝুঁকি কমে যায়।
- কাছের পরিবার বা যত্নকারী ছাড়া অন্য কাউকে শিশুকে চুমু দিতে নিরুৎসাহিত করুন।
- সবচেয়ে নিরাপদ হলো শিশুর মাথায় চুমু দেওয়া, মুখ বা নাকের কাছে নয়।
- শরীরের যেকোনো স্থানে হারপিসের লক্ষণ বা ঘা থাকলে তা ঢেকে রাখুন।