পরিবারে কিডনিতে সিস্টের ইতিহাস থাকলে এর লক্ষণ, কারণ ও চিকিৎসা সম্পর্কে জানা প্রয়োজন। এই তথ্যগুলো আপনাকে সচেতন হতে সাহায্য করবে।
কিডনিতে সিস্ট বা এডিপিকেডি কী?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ বা এডিপিকেডি হলো একটি বংশগত রোগ। এতে কিডনিতে ছোট ছোট তরল ভর্তি থলি বা সিস্ট তৈরি হয়। জন্মগতভাবে এই সমস্যা থাকলেও সিস্টগুলো বড় না হওয়া পর্যন্ত সাধারণত কোনো লক্ষণ প্রকাশ পায় না। অধিকাংশ মানুষের ক্ষেত্রে ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে লক্ষণ দেখা দেয়।
- বাবা বা মায়ের একজনের এই জিনগত সমস্যা থাকলে সন্তানের এটি হওয়ার ৫০% সম্ভাবনা থাকে।
- পরিবারের কোনো ইতিহাস ছাড়াও কারো কারো ক্ষেত্রে প্রথমবারের মতো এই রোগ হতে পারে।
রোগের লক্ষণসমূহ
সিস্টগুলো বড় হয়ে কিডনির স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটালে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
- পেটে বা তলপেটে ব্যথা অনুভূতি।
- উচ্চ রক্তচাপ এবং কিডনিতে পাথর হওয়া।
- প্রস্রাবে রক্ত যাওয়া, যা খালি চোখে দেখা যেতেও পারে আবার না-ও যেতে পারে।
- প্রস্রাবের নালির উপরিভাগে গুরুতর সংক্রমণ।
চিকিৎসা ও দৈনন্দিন যত্ন
এই রোগ পুরোপুরি কমানোর উপায় নেই, তবে স্বাস্থ্যকর জীবনযাত্রা কিডনির কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু এবং যেকোনো নিয়মিত ওষুধ সেবনকারীদের কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- উচ্চ রক্তচাপ, ব্যথা ও প্রস্রাবের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অষুধ ব্যবহার করা হয়।
- সিস্ট তৈরির গতি ধীর করতে এবং কিডনি সুরক্ষায় চিকিৎসকের পরামর্শে অষুধ ব্যবহৃত হতে পারে।
- পাথর বড় হলে তা অপসারণে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
- কিডনি অকার্যকর হলে ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপনের চিকিৎসা দেওয়া হয়।