থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত সক্রিয় হলে শরীরের নানা লক্ষণ দেখা দেয়। এই লেখায় থাইরয়েডের লক্ষণ, কারণ এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আলোচনা করা হলো।
থাইরয়েড বেশি কাজ করা বলতে কী বোঝায়?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, থাইরয়েড একটি ছোট প্রজাপতির মতো গ্রন্থি, যা গলার সামনের দিকে থাকে। এই গ্রন্থিটি হৃদস্পন্দন ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজ করে।
যখন এই গ্রন্থি প্রয়োজনের অতিরিক্ত হরমোন তৈরি করে, তাকে অতিরিক্ত সক্রিয় থাইরয়েড বা হাইপারথাইরয়েডিজম বলা হয়। ২০ থেকে ৪০ বছর বয়সী নারীদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায়।
অতিরিক্ত সক্রিয় থাইরয়েডের লক্ষণ ও কারণ
থাইরয়েড বেশি কাজ করলে শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দিতে পারে।
- অস্থিরতা, দুশ্চিন্তা ও মেজাজ পরিবর্তন হওয়া
- অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা ও ঘুমে সমস্যা
- ওজন কমে যাওয়া এবং গরমে বেশি কষ্ট হওয়া
- গলায় ফোলা ভাব বা গলগণ্ড দেখা দেওয়া
- বুক ধড়ফড় করা বা হৃদস্পন্দন অনিয়মিত হওয়া
- হাত বা শরীর কাঁপা
- এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে গ্রেভস ডিজিজ, থাইরয়েডে গুটি হওয়া এবং কিছু ওষুধের প্রভাব।
পরীক্ষা, চিকিৎসা ও সতর্কতা
থাইরয়েডের সমস্যা সন্দেহ হলে রক্ত পরীক্ষার মাধ্যমে এটি পরীক্ষা করা হয়। কারণ নিশ্চিত হতে চিকিৎসক আরও কিছু পরীক্ষা দিতে পারেন।
হরমোন উৎপাদন কমানোর ওষুধ, রেডিয়োআইওডিন থেরাপি বা অস্ত্রোপচারের মাধ্যমে সাধারণত এর চিকিৎসা করা হয়। আপনার জন্য কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
গর্ভবতী, স্তন্যদানকারী নারী বা শিশু এবং অন্য কোনো রোগের ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। অনিয়ন্ত্রিত থাইরয়েড থেকে চোখের সমস্যা বা গর্ভকালীন জটিলতা হতে পারে।