রক্তে শর্করা বেড়ে গেলে কী করবেন এবং এর লক্ষণ, কারণ ও করণীয় সম্পর্কে জানুন যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী।
রক্তে শর্করা বেড়ে যাওয়া ও লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, রক্তে শর্করার মাত্রা বেশি হওয়া মানে রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এটি মূলত ডায়াবেটিস থাকা ব্যক্তিদের প্রভাবিত করে এবং চিকিৎসা না করালে এটি গুরুতর হতে পারে।
এই লক্ষণগুলো সাধারণত ধীরে ধীরে প্রকাশ পায় এবং শর্করার মাত্রা খুব বেশি হলে তবেই শুরু হতে পারে।
- খুব বেশি তৃষ্ণা পাওয়া
- ঘন ঘন প্রস্রাব হওয়া
- দুর্বল বা ক্লান্ত বোধ করা
- চোখে ঝাপসা দেখা
- ওজন কমে যাওয়া
রক্তে শর্করা বাড়ার কারণ
ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা বৃদ্ধির পেছনে কিছু সাধারণ কারণ থাকতে পারে। কোন ওষুধ বা ক্রিম আপনার জন্য উপযুক্ত, সে বিষয়ে জানতে ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু এবং যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন, তারা যেকোনো ওষুধ বা চিকিৎসাসংক্রান্ত পদক্ষেপে যাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
- অসুস্থ বোধ করা
- মানসিক চাপে থাকা
- অতিরিক্ত মিষ্টি বা শর্করাযুক্ত খাবার খাওয়া
- স্বাভাবিকের চেয়ে কম সক্রিয় থাকা
- ডায়াবেটিসের ওষুধ খেতে ভুলে যাওয়া
করণীয় ও বর্জনীয়
ডায়াবেটিস থাকলে রক্তে শর্করার মাত্রা খুব বেশি হতে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
- চিকিৎসক বা ডায়াবেটিস কেয়ার টিমের পরামর্শ অনুযায়ী নির্ধারিত ওষুধ সেবন করুন।
- অতিরিক্ত মিষ্টি বা শর্করাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন।
- মানসিক চাপ নিয়ন্ত্রণের উপায় খুঁজুন।
- নিয়মিত ব্যায়াম করুন।
- অতিরিক্ত ওজন থাকলে তা কমানোর চেষ্টা করুন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া ডায়াবেটিসের ওষুধের মাত্রা বাদ দেবেন না বা পরিবর্তন করবেন না।