যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, ডিস্ক সরে যাওয়া বা প্রল্যাপসড ডিস্ক এমন এক সমস্যা যখন মেরুদণ্ডের হাড়ের মধ্যবর্তী নরম কুশনটি বাইরে ফুলে ওঠে।
ডিস্ক সরে যাওয়া কী এবং এর লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) জানাচ্ছে, ডিস্ক সরে যাওয়া বলতে বোঝায় যখন মেরুদণ্ডের হাড়ের মধ্যকার নরম টিস্যুর কুশনটি বাইরে ফুলে ওঠে। এটি স্নায়ুতে চাপ দিলে ব্যথা হয়। তবে সব ক্ষেত্রে লক্ষণ প্রকাশ পায় না।
- নিচের পিঠে ব্যথা
- কাঁধ, পিঠ, হাত বা পায়ে অসাড় ভাব বা শিরশির করা
- ঘাড়ে ব্যথা
- পেশির দুর্বলতা
ঘরে বসে ব্যথা কমানোর উপায়
হাঁটা, সাঁতার কাটা বা ইয়োগার মতো হালকা ব্যায়াম শুরু করলে দ্রুত ভালো হওয়া যায়। কোন ব্যথানাশক আপনার জন্য উপযুক্ত, তা জানতে ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- নিয়মিত হালকা ব্যায়াম করুন যা পিঠের ব্যথা বাড়ায় না
- নিয়মিত ব্যথানাশক ব্যবহার করে চলাফেরা সচল রাখুন
- ধূমপান থেকে বিরত থাকুন কারণ নিকোটিন মেরুদণ্ডের ডিস্কের টিস্যু দুর্বল করে
- গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা ও নিয়মিত ওষুধ সেবনকারীরা কোনো ওষুধ বা চিকিৎসার আগে চিকিৎসককে জানাবেন
ডিস্ক সরে যাওয়ার কারণ ও প্রতিরোধ
বয়স বাড়ার সাথে সাথে কিংবা অতিরিক্ত ব্যায়াম ও ভুলভাবে ভারী বস্তু তোলার কারণে এটি হতে পারে। দীর্ঘক্ষণ বসে থাকা বা ওজন বেশি থাকাও এর কারণ।
- সক্রিয় থাকুন এবং নিয়মিত ব্যায়াম করুন
- ভারী বস্তু তোলার সময় নিরাপদ কৌশল ব্যবহার করুন
- দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলুন