শয্যাশায়ী রোগীর বেডসোর বা ক্ষতের লক্ষণ, প্রতিরোধ ও করণীয় বিষয়ে জানুন যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য থেকে।
বেডসোর কী এবং কেন হয়
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, বেডসোর হলো ত্বক এবং এর নিচের টিস্যুর ক্ষতি। সাধারণত নড়াচড়া করতে সমস্যা হলে বেডসোর হওয়ার ঝুঁকি বেড়ে যায়। শরীরের কোনো অংশে দীর্ঘক্ষণ চাপ পড়ার কারণে এটি হতে পারে।
- গোড়ালি, কনুই, হিপ ও লেজের হাড়ে বেশি দেখা যায়।
- ওজন এবং দীর্ঘক্ষণ একই স্থানে চাপ পড়ার কারণে হয়।
- যাদের নড়াচড়ায় সমস্যা আছে তাদের ঝুঁকি বেশি।
বেডসোরের লক্ষণ
ক্ষত ধীরে ধীরে তৈরি হয়, তবে কখনো কখনো কয়েক ঘণ্টার মধ্যেও দেখা দিতে পারে। প্রাথমিক লক্ষণগুলো খেয়াল রাখা দরকার।
- ত্বকের রঙের পরিবর্তন যা চাপ দিলে বদলায় না।
- ত্বক গরম, নরম বা শক্ত অনুভূত হওয়া।
- আক্রান্ত স্থানে ব্যথা বা চুলকানি হওয়া।
প্রতিরোধ ও করনীয়
ঘরে যত্ন নেওয়ার সময় কিছু সাধারণ নিয়ম মেনে চললে ঝুঁকি কমানো সম্ভব।
- নিয়মিত রোগীর অবস্থান পরিবর্তন করুন।
- বিশেষভাবে তৈরি গদি ও কুশন ব্যবহার করুন।
- প্রতিদিন ত্বক পরীক্ষা করুন এবং স্বাস্থ্যকর খাবার খান।
যা করা যাবে না
বেডসোর প্রতিরোধের জন্য কিছু অভ্যাস বর্জন করা দরকার।