যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, আমবাত বা চুলকানিযুক্ত ফুসকুড়ি সাধারণত কয়েক দিনের মধ্যে ভালো হয়ে যায় এবং এটি ঘরেই যত্ন নেওয়া সম্ভব।
আমবাত কী এবং লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী, আমবাত হলো ত্বকে চুলকানিযুক্ত ফুসকুড়ি। এটি শরীরের যেকোনো স্থানে দেখা দিতে পারে।
- ত্বকে উঁচু ফুসকুড়ি বা ছোপ ছোপ দাগ হতে পারে।
- ফুসকুড়িতে চুলকানি, জ্বালাপোড়া বা মৃদু ব্যথা অনুভূত হতে পারে।
- শ্বেতাঙ্গ ত্বকে এটি গোলাপি বা লাল দেখায়, তবে শ্যামলা বা কালো ত্বকে রঙ বোঝা কঠিন হতে পারে।
আমবাত হলে কী করবেন
আমবাত সাধারণত কয়েক দিনের মধ্যে ভালো হয়ে যায়। কোন ওষুধ বা ক্রিম আপনার জন্য উপযুক্ত, তা জানতে ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকলে বা ছোট শিশু হলে ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
- ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা যেতে পারে।
- চিকিৎসক প্রয়োজন মনে করলে বিশেষ ক্রিম বা ওষুধ দিতে পারেন।
- লক্ষণ না কমলে চিকিৎসকের কাছে যেতে হতে পারে।
আমবাতের কারণ বা ট্রিগার
শরীরের ত্বকে হিস্টামিন বা অন্যান্য রাসায়নিকের মাত্রা বেড়ে গেলে আমবাত হতে পারে। এগুলোকে ট্রিগার বলা হয়।
- নির্দিষ্ট কিছু খাবার বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।
- ঠান্ডা, বাতাস, রোদ বা গরম ও ঘেমে যাওয়া ত্বক।
- পোকার কামড়, উদ্ভিদ, কেমিক্যাল বা লেটেক্সের সংস্পর্শে আসা।