হার্নিয়া হলো পেটের মাংসপেশীর দুর্বল জায়গায় অঙ্গের অংশ বেরিয়ে আসা। এটি পেট বা কুঁচকিতে ফোলা বা পিন্ড তৈরি করতে পারে। জানুন লক্ষণ ও করণীয়।
হার্নিয়া কী
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, যখন দেহের কোনো অভ্যন্তরীণ অঙ্গ, যেমন অন্ত্র, মাংসপেশীর দুর্বল স্থান বা ফাঁক দিয়ে বাইরে ঠেলে বেরিয়ে আসে, তখন তাকে হার্নিয়া বলে।
বেশিরভাগ হার্নিয়া পেটে বা কুঁচকিতে দেখা দেয়। কিছু ক্ষেত্রে ত্বকের নিচে ফোলা দেখা যায়, আবার কিছু হার্নিয়া ভেতরের দিকে থাকে যা দেখা যায় না। কিছু হার্নিয়া নিজে থেকেই ভালো হতে পারে, আবার কোনোটির জন্য চিকিৎসার প্রয়োজন হয়।
- নাভির নিচে বা আশেপাশে নাভির হার্নিয়া হতে পারে।
- কুঁচকি বা উরুর ওপরেও হার্নিয়া হতে পারে।
- বুকে হাইটাস হার্নিয়া হতে পারে।
লক্ষণ ও উপসর্গ
হার্নিয়ার লক্ষণ নির্ভর করে এটি কোথায় আছে এবং কতদিন ধরে রয়েছে তার ওপর।
- ফোলা বা পিন্ড দেখা দেওয়া, যা কাশি দিলে বা হাঁচি দিলে বড় হতে পারে এবং শুয়ে পড়লে ছোট হতে পারে।
- ফোলার ওপরের ত্বক টানটান মনে হওয়া।
- পায়ে ভারী ভাব বা টেনে ধরার অনুভূতি হওয়া।
- বদহজম, বুকজ্বালা বা এসিডিটির সমস্যা হওয়া।
প্রতিরোধ ও যত্ন
হার্নিয়া সবসময় প্রতিরোধ করা যায় না, তবে কিছু নিয়ম মেনে চললে ঝুঁকি কমানো সম্ভব।
- অতিরিক্ত ওজন থাকলে তা কমানোর চেষ্টা করুন এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন।
- শারীরিকভাকে সক্রিয় থাকুন এবং নিয়মিত ব্যায়াম করুন।
- ধূমপান ছাড়ার চেষ্টা করুন।
- দীর্ঘস্থায়ী কাশি হলে চিকিৎসকের কাছে যান।