বয়স্কদের পড়ে যাওয়া প্রতিরোধ করার উপায়, পড়ে গেলে করণীয় এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) থেকে জেনে নিন।
পড়ে গেলে করণীয়
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, আপনি পড়ে গেলে প্রথমে শান্ত থাকার চেষ্টা করুন। কোনো ব্যথা বা আঘাত আছে কিনা তা দেখতে কয়েক মিনিট সময় নিন এবং ওঠার মতো ক্ষমতা আছে কিনা তা যাচাই করুন।
- খুব দ্রুত ওঠার চেষ্টা করবেন না এবং সময় নিন।
- হাঁটু ও হাতের ওপর ভর দিয়ে ওঠার আগে প্রথমে এক পাশে ঘুরুন।
- ভারী আসবাবপত্র বা শক্ত কোনো কিছু ধরে আস্তে আস্তে দাঁড়ান।
- উঠতে না পারলে সাহায্য চাইতে ফোন বা অ্যালার্ম ব্যবহার করুন।
পড়ে যাওয়া রোধ করতে করণীয়
ঝুঁকি কমাতে কিছু সহজ সতর্কতা মেনে চলা জরুরি। এতে স্বাধীনতা ও আত্মবিশ্বাস বজায় থাকে।
- প্রতিদিন সক্রিয় থাকুন এবং সপ্তাহে অন্তত দুবার শক্তি ও ভারসাম্য বাড়ানোর ব্যায়াম করুন।
- ভালো গ্রিপযুক্ত এবং ভালোভাবে পায়ে আটকে থাকে এমন জুতো বা স্লিপার পরুন।
- গোসলখানায় নন-স্লিপ ম্যাট ব্যবহার করুন এবং সিড়িতে সেফটি রেইল লাগানোর কথা ভাবুন।
- পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খান যাতে মাথা ঘোরানো ভাব না হয়।
যা করবেন না
পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে দৈনন্দিন জীবনে কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
- কঠিন কাজ যেমন ভারী কিছু তোলা বা উঁচুতে পৌঁছানোর চেষ্টা একা করবেন না, অন্যকে সাহায্য করতে বলুন।
- ঘরে অতিরিক্ত জিনিসপত্র বা ছড়ানো তার ও কার্পেট রাখবেন না যাতে হোঁচট খেতে পারেন।
- অতিরিক্ত অ্যালকোহল পান করা থেকে বিরত থাকুন।