হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কী করবেন এবং এর কারণ ও লক্ষণগুলো জানুন। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী সহজে জেনে নিন করণীয়।
অজ্ঞান হওয়া কী এবং কেন হয়
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে যে, অজ্ঞান হওয়া হলো অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলা। এটি সাধারণত কোনো মারাত্মক সমস্যার লক্ষণ নয়, তবে কারণ জানতে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
হঠাৎ অজ্ঞান হওয়ার অনেক কারণ থাকতে পারে।
- খুব দ্রুত উঠে দাঁড়ানো (নিম্ন রক্তচাপের লক্ষণ হতে পারে)
- পর্যাপ্ত খাবার বা পানি না খাওয়া
- খুব বেশি গরম লাগা
- অতিরিক্ত মন খারাপ, রাগ বা তীব্র ব্যথা
- হৃদযন্ত্রের সমস্যা
- মাদক সেবন বা অতিরিক্ত অ্যালকোহল পান করা
লক্ষণ ও প্রতিরোধের উপায়
অজ্ঞান হওয়ার ঘটনা সাধারণত হঠাৎ ঘটে। আপনার বা অন্য কারও জ্ঞান হারানোর উপক্রম হলে কিছু পদক্ষেপ নিতে পারেন।
- মাথা ঘোরানো ও ঘাম হওয়া
- গরম বা উষ্ণ বোধ করা
- বমি ভাব হওয়া এবং দৃষ্টিশক্তিতে পরিবর্তন আসা
- পা উঁচুতে রেখে শুয়ে পড়া অথবা মাথা হাঁটুতে নামিয়ে বসে থাকা
- কিছু পানি পান করা
- দাঁড়িয়ে থাকা অবস্থায় পা ক্রস করা বা পায়ের পাতার ওপর ওঠানামা করা
কেউ অজ্ঞান হয়ে গেলে প্রাথমিক সাহায্য
আপনার সামনে কেউ অজ্ঞান হয়ে গেলে শান্ত থাকুন এবং নিচের পদক্ষেপগুলো নিন।
- কাঁধে মৃদু ঝাঁকিয়ে এবং জোরে ডেকে সাড়া মিলছে কিনা দেখুন।
- সাড়া না পেলে সাহায্য চান এবং সহজে শ্বাস নিতে মাথা পেছনে ও থুতনি ওপরে তুলুন।
- কমপক্ষে ১০ সেকেন্ড শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করুন।
- স্বাভাবিক শ্বাস নিলে পিঠের ওপর শুইয়ে পা উঁচুতে তুলুন।
- গর্ভবতী নারী (বিশেষ করে ২৮ সপ্তাহের বেশি) হলে তাকে পাশে ফিরিয়ে শুইয়ে দিন।