যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী একজিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস একটি সাধারণ চর্মরোগ, যা চুলকানি ও শুষ্ক ত্বক সৃষ্টি করে।
একজিমা কী এবং এর লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, অ্যাটোপিক একজিমা হলো ত্বকের একটি সাধারণ সমস্যা যা সব বয়সের মানুষের হতে পারে, তবে শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়। এটি হলে ত্বক চুলকায় এবং অস্বস্তি হয়।
শরীরের বিভিন্ন স্থানে যেমন কনুই, হাঁটু এবং হাতে এটি বেশি দেখা যায়। শিশুদের ক্ষেত্রে মুখেও হতে পারে।
- ত্বক চুলকানো ও শুষ্ক হয়ে যাওয়া
- ত্বক ফেটে যাওয়া, লালচে বা ছাইরঙা হওয়া
- ত্বকে ফোসকা পড়া বা রক্তপাত হওয়া
করণীয় ও ঘরোয়া যত্ন
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর মতে, কিছু সাধারণ নিয়ম মেনে চললে একজিমার লক্ষণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতিদিন নিয়ম করে ত্বকের যত্ন নেওয়া দরকার।
- দিনে অন্তত দুইবার ত্বকে ময়েশ্চারাইজার বা ইমোলিয়েন্ট লাগান।
- সাবানের বদলে ইমোলিয়েন্ট ব্যবহার করে ত্বক পরিষ্কার করুন।
- গরম এড়িয়ে চলুন এবং ঠান্ডা থাকুন, কারণ গরমের কারণে চুলকানি বাড়তে পারে।
- নখ ছোট রাখুন যাতে চুলকালে ত্বকের ক্ষতি না হয়।
যা করা যাবে না
একজিমা নিয়ন্ত্রণে কিছু নির্দিষ্ট বিষয় এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। ভুল যত্নের কারণে সমস্যা আরও বেড়ে যেতে পারে।
- চুলকাবেন না, চুলকানি হলে আঙুল দিয়ে আলতো করে ঘষুন।
- সাবান, ডিটারজেন্ট, কিছু নির্দিষ্ট কাপড় বা পোষা প্রাণী থেকে দূরে থাকুন।
- নিজের ইমোলিয়েন্ট অন্য কারো সাথে ভাগাভাগি করবেন না।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া ডায়েট পরিবর্তন করবেন না।