কানের ময়লা জমার লক্ষণ, নিরাপদে ঘরোয়া উপায়ে তা পরিষ্কার করার নিয়ম এবং কখন চিকিৎসকের কাছে যেতে হবে তা জেনে নিন।
কানের ময়লার লক্ষণ ও কারণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে কানের ময়লা সাধারণত নিজের থেকেই বের হয়ে আসে। তবে কখনো কখনো এটি জমে কান বন্ধ হয়ে যেতে পারে।
কানের ময়লা জমে গেলে কিছু লক্ষণ দেখা দিতে পারে।
- কম শোনা
- কানে ব্যথা বা কান বন্ধ ভাব
- কানে ভোঁ ভোঁ বা রিমিং শব্দ হওয়া
- মাথা ঘোরা বা বমি ভাব হওয়া
ঘরোয়ে উপায়ে কানের যত্ন
কান পরিষ্কার রাখতে কিছু সহজ নিয়ম মেনে চলতে পারেন। গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু এবং নিয়মিত ওষুধ সেবনকারী ব্যক্তিরা যেকোনো চিকিৎসাপদ্ধতি বা ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
- একপাশে শুয়ে পড়ুন যাতে সমস্যাযুক্ত কানটি ওপরের দিকে থাকে।
- কানে অলিভ অয়েল বা আমন্ড অয়েলের ২ থেকে ৩ ফোঁটা দিন। (আমন্ডে অ্যালার্জি থাকলে সেটি ব্যবহার করবেন না)
- ড্রপ দেওয়ার পর ৫ থেকে ১০ মিনিট ওইভাবে শুয়ে থাকুন।
- দিনে ৩ থেকে ৪ বার, এভাবে ৩ থেকে ৫ দিন করুন।
যা করা যাবে না
কানের সুরক্ষায় কিছু ভুল কাজ থেকে দূরে থাকা জরুরি।
- কানের ময়লা পরিষ্কার করতে আঙুল বা কটনবাডের মতো কোনো বস্তু ব্যবহার করবেন না। এতে ময়লা আরও ভেতরে ঢুকে যায় এবং পরিস্থিতি খারাপ হয়।
- কানের পর্দা ফুটো থাকলে কোনো ড্রপ ব্যবহার করবেন না।
- কান থেকে ময়লা সরাতে ইয়ার ক্যান্ডেল বা ইয়ার ভ্যাকুয়াম ব্যবহারের কোনো জোরালো প্রমাণ নেই।
ফার্মাসিস্ট বা চিকিৎসকের সাহায্য
কোন ওষুধ বা ড্রপ আপনার জন্য উপযুক্ত, সে বিষয়ে ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। ফার্মাসিস্ট আপনাকে ময়লা গলানোর ওষুধ সাজেস্ট করতে পারেন। ময়লা পরিষ্কারের নানা পদ্ধতি সম্পর্কে জানতে বা কোনো সমস্যা না কমলে কাছের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
- ময়লা জমার লক্ষণ ৫ দিন পরও না কমলে চিকিৎসকের কাছে যান।
- কান পুরোপুরি বন্ধ হয়ে কিছু শুনতে না পেলে নার্স বা চিকিৎসকের পরামর্শ নিন।