যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী কানে সংক্রমণ ও কানব্যথা হলে করণীয়, লক্ষণ এবং কখন চিকিৎসক বা ফার্মাসিস্টের কাছে যেতে হবে।
কানে সংক্রমণ ও এর লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) জানাচ্ছে, কানের সংক্রমণ খুব সাধারণ একটি সমস্যা, যা শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এটি সাধারণত ৩ দিন বা কখনো কখনো এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
- কানের ভেতরে ব্যথা বা কানব্যথা
- উচ্চ তাপমাত্রা বা জ্বর
- শুনতে অসুবিধা হওয়া
- কান থেকে তরল বা পুঁজ বের হওয়া
কানের সংক্রমণের ধরন
কানের সংক্রমণ মূলত তিন ভাগে ভাগ করা যায়: বহিরাগত কান, মধ্য কান এবং অভ্যন্তরীণ কান। এগুলো বিভিন্ন কারণে হতে পারে।
- বহিরাগত কানের সংক্রমণ: চুলকানি, পানি বা ইয়ারপ্লাগ ব্যবহারের কারণে হতে পারে।
- মধ্য কানের সংক্রমণ: সাধারণত সর্দি ও ফ্লুয়ের মতো ভাইরাসের কারণে হয় এবং শিশুদের বেশি প্রভাবিত করে।
- অভ্যন্তরীণ কানের সংক্রমণ: ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হতে পারে।
করণীয় ও বর্জনীয়
ঘরে বসে কিছু সাধারণ নিয়ম মেনে চললে ব্যথা ও অস্বস্তি কমানো সম্ভব।
- তুলো দিয়ে কানের বাইরের স্রাব মুছে ফেলুন।
- কানের ভেতরে কোনো কিছু যেমন তুলোর বাড বা আঙুল ঢুকিয়ে খৈল পরিষ্কার করবেন না।
- সংক্রমণ থাকা অবস্থায় কানে পানি বা শ্যাম্পু লাগতে দেবেন না এবং সাঁতার কাটা থেকে বিরত থাকুন।
- কোনো ওষুধ বা ইয়ারড্রপ ব্যবহারের ক্ষেত্রে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।