চোখ শুকিয়ে যাওয়া ও জ্বালার সমস্যায় করণীয়, ঘরোয়া উপায় এবং কখন চিকিৎসকের কাছে যেতে হবে তা জেনে নিন নারীর কথায়।
চোখ শুকিয়ে যাওয়ার লক্ষণ ও কারণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা অনেকেরই হতে পারে। এটি সাধারণত গুরুতর নয়। অপর্যাপ্ত জল বা দ্রুত জল শুকিয়ে যাওয়ার কারণে এটি ঘটে।
- চোখ চুলকানো ও ব্যথা করা
- চোখে বালি বালি লাগা ও লাল হওয়া
- ঝাপসা দেখা ও আলোতে অস্বস্তি হওয়া
- অস্বাভাবিকভাবে বেশি জল পড়া
ঘরে বসে যা করতে পারেন
কিছু সাধারণ নিয়ম মেনে চললে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যায় আরাম পাওয়া সম্ভব।
- প্রতিদিন নিয়মিত চোখের পাতা পরিষ্কার করুন।
- কম্পিউটার বা টিভি দেখার সময় চোখকে বিশ্রাম দিতে বিরতি নিন।
- কম্পিউটার স্ক্রিন চোখের স্তরের ঠিক নিচে রাখুন।
- কন্টাক্ট লেন্সের পরিবর্তে চশমা পরে চোখকে বিশ্রাম দিন।
কী করবেন না
কিছু অভ্যস্ততা এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই নিচের বিষয়গুলো এড়িয়ে চলুন:
- ধূমপান করবেন না বা অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকুন।
- ধোঁয়াযুক্ত, শুষ্ক বা ধুলোবালি স্থানে বেশিক্ষণ থাকবেন না।
- এয়ার কন্ডিশনার বা হিটারযুক্ত রুমে বেশিক্ষণ থাকবেন না।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো নিয়মিত ওষুধ বন্ধ করবেন না।