বয়স্কদের কোমরের হাড় ভাঙার লক্ষণ, হাসপাতালে চিকিৎসা এবং ঘরে ফেরার পর সুস্থ হয়ে ওঠার উপায় সম্পর্কে জানুন আমাদের এই আয়োজনে।
কোমরের হাড় ভাঙার লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, বয়স্কদের ক্ষেত্রে পড়ে গিয়ে বা আঘাত পাওয়ার কারণে কোমরের হাড় ভাঙার সমস্যা বেশি দেখা দেয়।
- কোমর, ওপরের উরু এবং কুঁচকিতে ব্যথা হওয়া।
- আক্রান্ত পা বা কোমরে ভর দিয়ে দাঁড়াতে না পারা।
- পা এবং কোমর সরাতে সমস্যা হওয়া।
- আক্রান্ত পা দেখতে অন্য পায়ের চেয়ে ছোট লাগা বা বাঁকা মনে হওয়া।
- কোমর ও উরুর চারপাশে ফোলাভাব এবং নীলচে দাগ হওয়া।
হাসপাতালে চিকিৎসা ও সার্জারি
কোমরের হাড় ভাঙলে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিতে হবে। সাধারণত হাসপাতালে যাওয়ার পর এক্স-রে করা হয় এবং ব্যথানাশক দেওয়া হয়।
- ভাঙা হাড় স্ক্রিন, পেরেক বা প্লেট দিয়ে জোড়া লাগানোর সার্জারি।
- ক্ষতিগ্রস্ত হিপ জয়েন্টের অংশ বিশেষ কৃত্রিম অংশ দিয়ে প্রতিস্থাপন করা।
- সম্পূর্ণ হিপ জয়েন্ট কৃত্রিম জোড়া দিয়ে প্রতিস্থাপন করা।
- সাধারণত হাসপাতালে পৌঁছানোর দিনেই বা পরের দিন সার্জারি করা হয়।
সুস্থ হয়ে ওঠার সময় ও যত্ন
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ঘরে ফিরে নিয়ম মেনে চলতে হয়।
- সুস্থ হতে সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগে।
- হাসপাতালে ১ থেকে ৪ সপ্তাহ থাকতে হতে পারে।
- নিয়মিত ফিজিওথেরাপি করতে হবে যা নড়াচড়া করতে সাহায্য করে।
- হাঁটার সময় লাঠি বা ফ্রেমের সাহায্য নিতে হতে পারে।