মুখে দুর্গন্ধ খুবই সাধারণ একটি সমস্যা। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে কিছু সহজ অভ্যাসের মাধ্যমে এটি খুব সহজেই দূর করা সম্ভব।
মুখে দুর্গন্ধের কারণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) অনুসারে মুখে দুর্গন্ধ হওয়ার পেছনে বেশ কিছু সাধারণ কারণ রয়েছে। এই সমস্যাগুলো সম্পর্কে সচেতন থাকলে তা দূরে রাখা সহজ হয়।
- অতিরিক্ত গন্ধযুক্ত বা মসলাদার খাবার ও পানীয় গ্রহণ করা।
- দাঁত ও মাড়ির সমস্যা যেমন মাড়ির রোগ, দাঁতে গর্ত বা ইনফেকশন।
- উপবাস থাকা বা ক্র্যাশ ডায়েট করা।
- মুখ শুষ্ক থাকা, টনসিল ও এসিড রিফ্লাক্সের মতো কিছু স্বাস্থ্য সমস্যা।
- ধূমপান করা।
মুখে দুর্গন্ধ কমানোর ঘরোয়া উপায়
নিজের মুখ পরিষ্কার রেখে এই সমস্যা থেকে দূরে থাকা যায়। কোন ক্রিম বা ওষুধ আপনার জন্য উপযুক্ত, তা জানতে ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। গর্ভাবস্থায়, স্তন্যদানকালে বা নিয়মিত ওষুধ সেবন করলে যেকোনো পদক্ষেপে চিকিৎসকের পরামর্শ নিন।
- প্রতিদিন অন্তত দুবার দুই মিনিট ধরে আলতোভাবে দাঁত ও মাড়ি ব্রাশ করুন।
- ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন।
- জিহ্বা পরিষ্কার করার যন্ত্র দিয়ে দিনে একবার আলতোভাবে জিহ্বা পরিষ্কার করুন।
- দিনে অন্তত একবার ইন্টারডেন্টাল ব্রাশ বা ফ্লস (দাঁতের সুতা) দিয়ে দাঁতের মাঝের অংশ পরিষ্কার করুন।
- নিয়মিত দাঁতের চেকআপ করান।
করণীয় ও বর্জনীয় অভ্যাস
সঠিক অভ্যাস গড়ে তোলার পাশাপাশি কিছু ক্ষতিকর অভ্যাস পরিহার করা জরুরি।
- ধূমপান করবেন না।
- অতিরিক্ত অ্যালকোহল পান করবেন না।
- ব্রাশ করার পরপরই মুখে পানি দিয়ে কুলকুচি করবেন না।
- অতিরিক্ত মিষ্টি খাবার ও পানীয় খাবেন না।
- এত জোরে ব্রাশ করবেন না যেন মাড়ি বা জিহ্বা থেকে রক্ত পড়ে।