ব্রণ ত্বকের একটি সাধারণ সমস্যা। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, সঠিক যত্ন ও চিকিৎসায় ব্রণ ও এর লক্ষণগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব।
ব্রণের লক্ষণ ও ধরন
ব্রণ মৃদু থেকে শুরু করে মারাত্মক হতে পারে। এতে ত্বকে বিভিন্ন ধরনের দাগ ও গোটা দেখা দিতে পারে।
- তৈলাক্ত বা চর্বিযুক্ত ত্বক
- সাদা বা কালো হেডস এবং ছোট গোটা
- পুঁজে ভরা উঁচু গোটা বা ত্বকের নিচে গভীর ও বেদনাদায়ক পিণ্ড
- ত্বকের রঙের পরিবর্তন, গঠনগত পরিবর্তন বা দাগ
ব্রণ হলে যা করবেন এবং যা করবেন না
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, ঘরোয়া কিছু নিয়ম মেনে চললে ব্রণের সমস্যা নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
- দিনে দুইবার মৃদু ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করুন
- দিনের শেষে মেকআপ তুলে ফেলুন
- ছিদ্র বন্ধ করে না এমন প্রসাধন ব্যবহার করুন
- ব্যায়ামের সময় ঢিলেঢালা ও বাতাস চলাচল করে এমন পোশাক পরুন
- ব্রণ খুঁটবেন না বা টিপবেন না, এতে দাগ হতে পারে
- ত্বক ঘষামাজা করবেন না, এতে জ্বালাপোড়া বাড়তে পারে
ব্রণ কেন হয়
লোমকূপে অতিরিক্ত তেল ও মৃত কোষ জমে যাওয়ার কারণে ব্রণ হতে পারে। এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে।
- বয়ঃসন্ধি, মাসিক বা গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন
- নির্দিষ্ট কিছু ওষুধ সেবন
- ত্বক বা চুলে তৈলাক্ত প্রণ্য ব্যবহার করা