পরীক্ষার চাপ ও উদ্বেগ কমাতে প্রস্তুতি নেওয়ার সহজ কিছু নিয়ম জেনে নিন। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এই পরামর্শগুলো দিয়েছে।
রিভিশন বা পড়ার প্রস্তুতি
পরীক্ষার চাপ কাটিয়ে ওঠার সেরা উপায় হলো ভালো প্রস্তুতি নেওয়া। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, কীভাবে পড়াশোনা করলে চাপ কমবে এবং ভালো ফল করা সম্ভব।
- একটি বাস্তবসম্মত পড়ার রুটিন তৈরি করুন এবং ছোট ছোট ভাগে ভাগ করে পড়ুন।
- নিজের পছন্দমতো পড়ার স্টাইল বেছে নিন, যেমন চুপচাপ একা পড়া বা মৃদু সংগীত চালিয়ে পড়া।
- রঙিন কলম ব্যবহার করে বা ডায়াগ্রাম এঁকে নোটগুলো নিজের মতো করে সাজান।
- না বুঝলে মুখস্থ না করে শিক্ষক বা বন্ধুর সাহায্য নিন।
পরীক্ষার আগের দিনের করণীয়
পরীক্ষার দিনগুলোতে মাথা ঠান্ডা রাখা এবং সঠিক প্রস্তুতি নেওয়া জরুরি।
- নিয়মিত ছোট বিরতি নিন, একটানা অনেকক্ষণ পড়লে ক্লান্তি আসে।
- পড়া শেষে গান শুনে, বন্ধুকে সময় দিয়ে বা ভালো সিনেমা দেখে নিজেকে পুরস্কৃত করুন।
- অবসরে হাঁটাহাঁটি বা স্ট্রেচিংয়ের মতো শারীরিক কাজ করুন, এতে মন ভালো থাকে এবং ঘুম ভালো হয়।
- কাউকে মনের কথা বলুন, সাহায্য চাইতে লজ্জা পাবেন না।
পরীক্ষার হলের নিয়ম
পরীক্ষার হলে শান্ত থেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন।
- পরীক্ষার দিন সকালের নাস্তা খেয়ে নিন এবং পর্যাপ্ত সময় হাতে রেখে হলে যান।
- খাতা কলম, ক্যালকুলেটর, পানির বোতল এবং টিস্যু সাথে রাখুন।
- অস্বস্তি বা অতিরিক্ত চাপ লাগলে নাক দিয়ে ৪ গুনে শ্বাস নিন, ২ গুনে ধরে রেখে ৭ গুনে ছাড়ুন।
- পরীক্ষা শেষ হয়ে গেলে তা নিয়ে আর ভেবে মন খারাপ করবেন না, পরের পরীক্ষার প্রস্তুতি নিন।